ATN
শিরোনাম
  •  

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু

         
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন। এ নিয়ে গত এক সপ্তাহে ৩৩ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে মারা গেছেন ৪৩ জন। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে মৃত্যু হয়েছে ৭৯ জনের। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৪৮৪ জন ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪০০ জনে।

একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫১৩ জন। এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৫৪ হাজার ৯২ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৬২৪ জন, খুলনা বিভাগে ২৫২ জন, বরিশালে ২২১, চট্টগ্রামে ১৯২ জন, ময়মনসিংহে ৬৪, রংপুরে ৩৫ জন, সিলেট ৪ এবং রাজশাহী ১০২ জন।

নতুন রোগী ভর্তি ও মৃত্যুর এই পরিসংখ্যানের মধ্য দিয়ে দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতির চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ