ATN
শিরোনাম
  •  

বাংলাদেশ-ফ্রান্স সহযোগিতা বাড়াতে আরও জোরদার নিয়ে আলোচনা

         
বাংলাদেশ-ফ্রান্স সহযোগিতা বাড়াতে আরও জোরদার নিয়ে আলোচনা

বাংলাদেশ-ফ্রান্স সহযোগিতা বাড়াতে আরও জোরদার নিয়ে আলোচনা

বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ফ্রান্স।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

বৈঠকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক রূপান্তর ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন হুমায়ুন কবির। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি।

বাংলাদেশে অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ওষুধ খাতে আরও বেশি ফরাসি বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি দুই দেশের মধ্যে বৈধ ও নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরেন হুমায়ুন কবির। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথাও জানান তিনি।

এদিকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে (ইউএনজিএ) সামনে রেখে দুই দেশের অগ্রাধিকার ও প্রত্যাশা নিয়েও আলোচনা করেন তারা। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, বহুপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে ফ্রান্সের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ সরকারের গণতান্ত্রিক সংস্কার উদ্যোগের প্রশংসা করেন এবং ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার জন্য ফ্রান্সের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন হুমায়ুন কবির। একইসঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একসঙ্গে কাজ করার প্রস্তুতির কথা জানান উভয় পক্ষ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ