কেরানীগঞ্জে,হ্যালো ডিসি'অ্যাপে অভিযোগ: ৭ মাদকসেবী আটক
শাহিন গাজী কেরানীগঞ্জ প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা এলাকায় ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজন মাদকসেবীকে আটক করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
গতকাল (বুধবার) আগানগর আমবাগিচা এলাকার একটি রিকশার গ্যারেজ থেকে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
উপজেলা প্রশাসনের পরিচালিত এই সরজমিন অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ উল মাহামুদ।
অভিযান সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের সেবা সহজীকরণের অংশ হিসেবে তৈরি 'হ্যালো ডিসি' অ্যাপে স্থানীয় বাসিন্দারা ঐ রিকশার গ্যারেজে নিয়মিত মাদক সেবনের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে সাতজনকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী আটককৃতদের অপরাধের মাত্রা বিবেচনায় ১৫ দিন থেকে সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজিদ উল মাহমুদ জানান,সাধারণ মানুষের সরাসরি অভিযোগ পাওয়ার জন্য 'হ্যালো ডিসি' অ্যাপ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। জনস্বার্থ রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে নেতৃত্ব দেন,উপজেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।"
রিপোর্ট :শাহিন গাজী/সা.সি