ATN
শিরোনাম
  •  

মিরপুরে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩৬

         
মিরপুরে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩৬

মিরপুরে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩৬

রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে মিরপুর থানা পুলিশ ৫০ জন, শাহ আলী থানা ১২ জন, পল্লবী থানা ২২ জন, কাফরুল থানা ১২ জন, দারুস সালাম থানা ১৮ জন, রূপনগর থানা ১৩ জন এবং ভাষানটেক থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ