‘কিং’ নিয়ে সব জল্পনার অবসান, মুক্তির তারিখ জানিয়ে দিলেন শাহরুখ
বলিউড বাদশাহ শাহরুখ খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০২৩ সালে। ওই বছর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’—পরপর তিন সিনেমা দিয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন এই অভিনেতা। শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের আগ্রহও তাই তুঙ্গে।
তবে বেশ কিছুদিন ধরে সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা। নির্ধারিত সময়ে অর্থাৎ ২৪ ডিসেম্বর ‘কিং’ মুক্তি পাবে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে দেখা দিয়েছিল সংশয়। এবার সেই ধোঁয়াশার অবসান ঘটালেন স্বয়ং শাহরুখ খান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভক্তদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং’ পর্বে অংশ নেন শাহরুখ। সেখানে ‘কিং’-এর ট্রেলার কবে প্রকাশ হবে—এমন প্রশ্নের মুখে অভিনেতা জানান, দর্শকদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। সিনেমার সব ধরনের প্রচারণামূলক উপকরণ ২৪ ডিসেম্বরের আগেই প্রকাশ করা হবে।
সিনেমার ট্রেলার নিয়ে এক ভক্তের প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘এবার তো পুরো সিনেমাই দেখবেন। আপনাদের অপেক্ষা আর বাড়াব না। ভালো একটা সিনেমা তৈরি করছি, যাতে মনটা তৃপ্ত হয়। সবকিছুই আসবে ২৪ ডিসেম্বরের আগেই।’
সিনেমাটির অ্যাকশন নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। এক ভক্ত জানতে চান, ‘কিং’-এর অ্যাকশন কি শাহরুখ অভিনীত ‘জওয়ান’-এর চেয়েও বড় পরিসরে হবে? জবাবে অভিনেতা বলেন, ‘হ্যাঁ’। তার ভাষ্য অনুযায়ী, সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলো বড় পরিসরে নির্মাণ করা হয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এ নিয়ে অনেক পরিশ্রম করেছেন। তবে শুধু অ্যাকশন নয়, সিনেমাটিতে আবেগ ও কমেডিরও ভালো সমন্বয় থাকবে বলে জানিয়েছেন শাহরুখ।
এক ভক্ত জানতে চান, এখনো কেন ‘কিং’ সিনেমার গান প্রকাশ করা হচ্ছে না? জবাবে শাহরুখ লেখেন, ‘রিলিজ তো করেই দিতাম; কিন্তু এখনো অরিজিৎ দাদার (অরিজিৎ সিং) ফিনিশিং দেওয়া বাকি। সে তো পারফেকশনিস্ট। এজন্য প্রয়োজনীয় সময়টুকু নিচ্ছে।’
উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় ফের জুটি হয়েছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। সিনেমায় আরো আছেন অভিনেতার কন্যা সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা প্রমুখ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি