শিশুদের সম্ভাবনা বিকাশে সুষ্ঠু শিক্ষা ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে: জুবাইদা রহমান
আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক মন্তব্য করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশু কিশোররা আকাশচুম্বি আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে। শিশুরাই জাতির ভবিষ্যৎ। এই শিশুদের উৎকর্ষতা সাধনের জন্যই স্থাপিত হয়েছিল শিশু একাডেমি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের উচ্চতর স্তরে লেখাপড়া অবৈতনিক করা হয়। নতুন কুড়ির মতো সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছে। প্রতিটি শিশুর জীবন অগণিত আকাশচুম্বি সম্ভাবনায় ভরপুর।
‘শুধু চাই সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বন্দোবস্ত ও সবুজ খোলামাঠে প্রকৃতির মাঝে খেলাধুলার বিচরণের সুযোগ যেকোন ব্যাধির চিকিৎসার নিশ্চয়তা।’
তিনি আরও বলেন, বাংলাদেশের ৬৪টি জেলা, ৫০৩টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন ও ৯ হাজার ৯০৯টি গ্রামের কোনো শিশু-কিশোর যেন অবহেলায় ঝরে না পড়ে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রত্যেক শিশু যেমন তার পরিবার ও অভিভাবকের কাছে প্রিয়, তেমনি তারা সমাজ ও রাষ্ট্রেরও মূল্যবান সদস্য।
শিশুদের উদ্দেশে জুবাইদা রহমান বলেন, তাদের সবার মধ্যে আকাশছোঁয়া স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন ও মনোবল নিয়ে তাদের সামনে এগিয়ে যেতে হবে। অভিভাবকদের পাশাপাশি সমাজের সবাই তাদের পাশে রয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের পরিবেশনার প্রশংসা করে তিনি বলেন, প্রশিক্ষণ ও সুযোগ পেলে শিশুরা কত সুন্দরভাবে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে, আজকের অনুষ্ঠান তার প্রমাণ। সবাই মিলে একসঙ্গে সফলভাবে কিছু করার এই মানসিকতা খেলাধুলাসহ জীবনের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এ ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ শিশুদের ভবিষ্যতে আত্মবিশ্বাসী ও শক্তিশালী হয়ে গড়ে উঠতে সহায়তা করবে। শিশুরা একদিন নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে বাংলাদেশের মুখ আলোকিত করবে।
এ সময় বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে ডা. জুবাইদা রহমান বলেন, নারীর ক্ষমতায়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা দৃষ্টিনন্দন কারুশিল্প তৈরি করছেন। দেশের বৃহৎ নারী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি