কেরানীগঞ্জে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, কঠোর বার্তা পুলিশের
যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা জেলা পুলিশ। অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট, স্থাপনা এবং সিএনজি স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীনের নেতৃত্বে কদমতলীর লায়ন্স শপিংয়ের সামনে থেকে গোলচত্বর এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে সড়ক ও ফুটপাত দখল করে পুনরায় ব্যবসা বা কোনো ধরনের স্থাপনা না বসানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযানকালে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, যানজট কমানো এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণের চলাচলে কোনো ধরনের বাধা বা জনদুর্ভোগ সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, “জনগণের করের টাকায় আমরা বেতন পাই। তাই জনগণের কোনো ভোগান্তি আমরা মেনে নেব না। চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সুপার জানান, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ নির্দেশনা অমান্য করে পুনরায় দখল বা অবৈধ স্থাপনা নির্মাণ করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক দক্ষিণ) তরিকুল ইসলাম এবং জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন (দক্ষিণ) শহিদুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রিপোর্ট : শাহিন গাজী/সা.সি