নারী উদ্যোক্তাদের প্রতিনিধি দল নিয়ে চীন সফরের আমন্ত্রণ শামা ওবায়েদকে
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী চীনে প্রধানমন্ত্রীর সফল সফরের কথা স্মরণ করেন এবং বাংলাদেশের উন্নয়নে— বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, মানব উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে চীনের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশকে চীনের বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।
বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের উন্নয়ন, রংপুরে প্রস্তাবিত এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি খাত এবং নারীর ক্ষমতায়ন নিয়ে মতবিনিময় হয়।
আলোচনার একপর্যায়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে সুবিধাজনক সময়ে চীন সফরের জন্য শামা ওবায়েদকে আমন্ত্রণ জানান।
প্রতিমন্ত্রী চীনের এ আমন্ত্রণ গ্রহণ করেন এবং এমন উদ্যোগের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। এ সফরের মাধ্যমে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সঙ্গে চীনের ব্যবসায়ী ও উদ্যোক্তা মহলের যোগাযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি