ধনকুবের ব্যবস্থাপককে বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। ধনকুবের, আইরিশ-অস্ট্রেলিয়ান অর্থলগ্নিকারী ব্যবস্থাপক ক্যামেরন ও’রাইলির সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে জেমিমার পরিবার নিশ্চিত করেছে।
এর আগে, সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের সঙ্গে প্রায় ৯ বছর সংসার করার পর ২০০৪ সালে বিচ্ছেদ ঘটে ৫২ বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতার। ইমরান-জেমিমা দম্পতির সুলাইমান ও কাসিম নামে দুই ছেলে রয়েছে। ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন, আর তার শারীরিক অবস্থা নিয়ে দুই ছেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে সোচ্চার ভূমিকা পালন করছেন।
জেমিমার ভাই বেনের স্ত্রী জেমিমা জোন্স ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘আমার প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদযাপন করছি, কী আনন্দের দিন!’’
৬২ বছর বয়সী ব্যবসায়ী ক্যামেরন ও’রাইলি ও জেমিমা গোল্ডস্মিথ গত সপ্তাহান্তে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র তৈরির যৌথ আগ্রহ থেকেই এই নবদম্পতির প্রথম পরিচয় হয়।
প্রযোজনা প্রতিষ্ঠান ইন্সটিংক্ট প্রোডাকশনসের প্রতিষ্ঠাতা জেমিমা গোল্ডস্মিথ বেশ কয়েকটি শো ও চলচ্চিত্র রচনা ও প্রযোজনা করেছেন। এর মধ্যে শেখর কাপুর পরিচালিত বহুল প্রশংসিত রোমান্টিক কমেডি ধাঁচের ছবি ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?’ অন্যতম।
চলচ্চিত্রের পাশাপাশি সাংবাদিকতা ও লেখালেখিতেও সক্রিয় জেমিমা। ‘দ্য নিউ স্টেটসম্যান’ এবং ‘ভ্যানিটি ফেয়ার’-এর মতো আন্তর্জাতিকভাবে পরিচিত সাময়িকীতে তিনি সম্পাদনা ও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। মানবাধিকার বিষয়েও বিভিন্ন সময়ে সরব হতে দেখা গেছে তাকে।
সম্প্রতি সাবেক স্বামী ইমরান খানের কারাবাস ও তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন জেমিমা। একই সঙ্গে তিনি তার দুই ছেলে সুলাইমান ও কাসিমের প্রচারণাকেও সমর্থন জানিয়েছেন।
এক পোস্টে জেমিমা দাবি করেন, ইমরান খানকে ঘিরে পরিস্থিতি এখন আর শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নয়; এটি মানবাধিকারের গুরুতর সংকটে পরিণত হয়েছে। তিনি ইমরানের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘ সম্পর্কের কথাও তুলে ধরেন।
ক্ষোভ প্রকাশ করে জেমিমা বলেন, “আমার দুই ছেলে সুলাইমান ও কাসিম যুক্তরাজ্যের নাগরিক। হাজার মাইল দূরে থেকে তাদের বাধ্য করা হচ্ছে বাবার শারীরিক অবস্থার অবনতি দেখতে। তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না, ভিসা দেওয়া হচ্ছে না, এমনকি সরকারি কর্মকর্তারা তাদের প্রকাশ্যে গ্রেপ্তারের হুমকি দিচ্ছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বাবার সঙ্গে তাদের নিয়মিত মুঠোফোনে কথা বলার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে।”
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি