ATN
শিরোনাম
  •  

ইউপি ভোট ৭ ধাপে, প্রথম ধাপের নির্বাচন ১২ নভেম্বর

         
ইউপি ভোট ৭ ধাপে, প্রথম ধাপের নির্বাচন ১২ নভেম্বর

ইউপি ভোট ৭ ধাপে, প্রথম ধাপের নির্বাচন ১২ নভেম্বর

সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে শুরু হবে স্থানীয় সরকারের বড় এই উৎসব। মোট ৭টি ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি সূত্রে জানা গেছে, প্রাথমিক কর্মপরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের ভোট হবে ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়া চতুর্থ ধাপে আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে সাত ধাপে নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশন প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে প্রায় ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে।

তিনি বলেন, এসব সিদ্ধান্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরবর্তী কার্যক্রমের মাধ্যমে চূড়ান্ত তফসিল ও অন্যান্য বিষয় নির্ধারণ করা হবে।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগও নিয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসার পরিকল্পনা রয়েছে ইসির।

কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পুরো নির্বাচনী কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে নির্বাচন আয়োজন, পরিবেশ, অংশগ্রহণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলোর মতামত নেওয়া হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ