জাতীয় দলের ব্যস্ততায় কেন্টের শেষ দুই ম্যাচ মিস করবেন হাসান
জাতীয় দলের খেলা থাকায় তড়িঘড়ি করে ইংল্যান্ড থেকে ফিরতে হলো হাসান মাহমুদকে। ব্যস্ত সূচির কারণে কাউন্টি দল কেন্টের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইংল্যান্ড ছাড়লেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনার পর তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে।
ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুই সপ্তাহে কেন্টের হয়ে আর খেলতে পারবেন না এই পেসার। কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ ভাগে হাসানকে হারিয়ে আমরা হতাশ। তবে গঠনমূলক আলোচনার পর বিসিবির নেওয়া সিদ্ধান্তকে আমরা সম্মান করি। শীতের সূচির জন্য তাকে শুভকামনা জানাই।'
চলতি মৌসুমে কেন্টের হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত ৩০টি উইকেট শিকার করেছেন তিনি। দলের বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা এই পেসারের অনুপস্থিতি শেষ দুই ম্যাচে কেন্টের জন্য বড় ধাক্কা।
তবে হাসানকে হারালেও শেষ দুই ম্যাচে কেন্টের হয়ে মাঠে থাকবেন দলের অন্য দুই বিদেশি বোলার কিথ ডাজিয়ন ও বাংলাদেশের আরেক পেসার খালেদ আহমেদ। বিষয়টি নিশ্চিত করে সাইমন কুক বলেন, ‘হাসানকে আমরা খুব মিস করব। তবে আমাদের অন্য দুই বিদেশি বোলার কিথ ডাজিয়ন ও খালেদ আহমেদ শেষ দুই ম্যাচের জন্য অ্যাভেইলেবল থাকবে।’
বাংলাদেশের হয়ে সামনে ব্যস্ত সূচি থাকায় হাসানকে দ্রুত দেশে ফিরতে হয়েছে। এশিয়ান গেমসের দলেও থাকায় জাতীয় দলের কার্যক্রমে অংশ নেওয়ার জন্য তাকে কেন্টের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইংল্যান্ড ছাড়তে হয়েছে।
হাসানের এবারের মৌসুমের পারফরম্যান্সে সন্তুষ্ট কেন্ট কর্তৃপক্ষ। তার অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ক্লাবটি জানিয়েছে, ভবিষ্যতে আবারও তাকে দলে স্বাগত জানাতে তারা আগ্রহী।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি