ATN
শিরোনাম
  •  

পর্দায় দীপা খন্দকারের ভিন্ন রূপ, ‘কর্মফল’ ঘিরে দর্শকের আগ্রহ

         
পর্দায় দীপা খন্দকারের ভিন্ন রূপ, ‘কর্মফল’ ঘিরে দর্শকের আগ্রহ

পর্দায় দীপা খন্দকারের ভিন্ন রূপ, ‘কর্মফল’ ঘিরে দর্শকের আগ্রহ

প্রথম দেখায় চিনতে একটু বেগ পেতে হয়। রুক্ষ-এলোমেলো চুল, মলিন চেহারায় ক্লান্তি, পরনে পুরনো সাদামাটা শাড়ি। একটু খেয়াল করলেই বোঝা যায়, তিনি আসলে অভিনেত্রী দীপা খন্দকার।

টিভিতে তার দীর্ঘ ক্যারিয়ার। গল্পের প্রয়োজনে নানা চরিত্রেই হাজির হন সুদর্শনা এ অভিনেত্রী। তবে এবার বেশ আলাদা রূপেই দেখা দিলেন তিনি। জানা গেছে, এটি আসলে তার নতুন মিনি সিরিজ ‘কর্মফল’-এর দৃশ্য।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপা নিজেই ছবিটি প্রকাশ করেছেন। সঙ্গে জানান, এই সিরিজটি প্রচারিত হবে প্রতি সোম ও মঙ্গলবার, দুপুর ১টায়, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

দীপার এমন ব্যতিক্রমী সাজ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তার অনুসারীরা। অনেকেই সিরিজটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। এরই মধ্যে সোমবার দুপুরে প্রকাশিত হয়েছে ‘কর্মফল’-এর প্রথম পর্ব। প্রথম পর্ব প্রকাশের পর দর্শকদের মধ্যেও সিরিজটি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।

‘কর্মফল’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন মহিন খান। সিরিজটিতে দীপা খন্দকারের সঙ্গে অভিনয় করেছেন সামিরা খান মাহি, ইরফান সাজ্জাদ, এ কে এম হাসান, দিলারা জামান, মনিরা আক্তার মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজুসহ আরও অনেকে।

নতুন চরিত্রে দীপা খন্দকারের অভিনয় কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষা। নিয়মিত পর্ব প্রকাশের সঙ্গে সঙ্গে সিরিজটি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, তা সময়ই বলে দেবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ