শিল্পে জ্বালানি সরবরাহ বাড়ছে, মঙ্গলবার থেকেই সংকট কমার আশা
শিল্প কারখানায় চলমান জ্বালানি সংকট মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, শিল্প খাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ২০২৮ সালের আগেই নতুন একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল চালুর বিষয়ে কাজ শুরু হয়েছে।
তিনি জানান, বর্তমানে থাকা দুটি টার্মিনালের পাশাপাশি আরও তিনটি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে দেশে মোট পাঁচটি এলএনজি টার্মিনাল চালুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।
বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি উন্নয়নের বিষয়েও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সৌরবিদ্যুৎকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ)-এর পাশাপাশি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের পেছনে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা রয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘ফ্যাসিবাদী সময়ে তৈরি হওয়া পুঞ্জিভূত সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়।’
তিনি আরও বলেন, এসব সমস্যা সমাধানের প্রতিটি উদ্যোগ ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি