জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়ে যাবেন। তিন সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন।
তিনি জানান, সফরকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি সাইডলাইন বৈঠকও অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া ও ভাষণ দেওয়া। এর বাইরে সাইডলাইনে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকের অনেক সিদ্ধান্তই সফরের শেষ মুহূর্তে চূড়ান্ত হয়।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কার কার সঙ্গে বৈঠক হবে, তা চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে। এ বিষয়ে গোপন করার কিছু নেই বলেও জানান তিনি।
এদিকে সফরকালে রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে একটি বিশেষ সাইডলাইন বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনায় রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পাবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনকে বাংলাদেশের নতুন ভিশন, বৈশ্বিক সহযোগিতা এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে সরকার।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি