ATN
শিরোনাম
  •  

মতিঝিল বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪৬

         
মতিঝিল বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪৬

মতিঝিল বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা ৬ জন, পল্টন থানা ৪ জন, সবুজবাগ থানা ৪ জন, খিলগাঁও থানা ২১ জন, রামপুরা থানা ২ জন, শাহজাহানপুর থানা ৫ জন এবং মুগদা থানা ৪ জন।

পুলিশ সূত্রে জানা গেছে, মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকাগুলোতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তার ৪৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ