ATN
শিরোনাম
  •  

৩৪ ম্যাচ পর সিরি আ’য় পেনাল্টি গোল, নতুন রেফারিংয়ে বদলের ইঙ্গিত

         
৩৪ ম্যাচ পর সিরি আ’য় পেনাল্টি গোল, নতুন রেফারিংয়ে বদলের ইঙ্গিত

৩৪ ম্যাচ পর সিরি আ’য় পেনাল্টি গোল, নতুন রেফারিংয়ে বদলের ইঙ্গিত

ইতালিয়ান সিরি আ’র নতুন মৌসুমের শুরুতেই দেখা গেল অদ্ভুত এক রেকর্ড। পেনাল্টি পেতে লেগেছে ৩২ ম্যাচ। সেই ম্যাচে পেনাল্টি দেওয়া হলেও স্পট-কিক থেকে গোল হয়নি। শেষ পর্যন্ত ৩৪তম ম্যাচে এসে দেখা মিলেছে মৌসুমের প্রথম পেনাল্টি গোলের।

২০২৬-২৭ মৌসুম শুরুর আগে রেফারিংয়ে বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দিয়েছিল ইতালিয়ান রেফারিদের সংগঠন এআইএ। অতিরিক্ত ম্যাচ-বিরতি, দুর্বল ভিত্তিতে পেনাল্টি দেওয়া এবং তুলনামূলক সহজে লাল কার্ড দেখানোর মতো বিষয়গুলো নিয়ে দীর্ঘদিনের সমালোচনা ছিল। নতুন মৌসুমে এসব কমাতেই নতুন নির্দেশনা দেওয়া হয়।

ইতালিয়ান ফুটবলে ভিএআরের ব্যবহার অনেক দিন ধরেই আলোচনায়। বিশেষ করে স্লো-মোশন রিপ্লেতে ঘটনাগুলো অতিরিক্ত বিশ্লেষণ করে ম্যাচের স্বাভাবিক গতি ও শারীরিক লড়াইকে উপেক্ষা করার অভিযোগ উঠেছিল। নতুন নির্দেশনায় সেই প্রবণতা কমানোর ওপর জোর দেওয়া হয়েছে।

মৌসুমের প্রথম ৩১ ম্যাচেই এর ব্যতিক্রমী প্রভাব দেখা যায়। এই সময়ের মধ্যে কোনো ম্যাচে পেনাল্টি দেওয়া হয়নি। এমনকি ভিএআরের পক্ষ থেকেও কোনো ঘটনায় অন-ফিল্ড রিভিউয়ের সুপারিশ আসেনি।

অবশেষে ৩২তম ম্যাচে জেনোয়া ও ফ্রোসিনোনের ১-১ গোলে ড্র ম্যাচে আসে সেই পেনাল্টি। হ্যান্ডবলের ঘটনায় সিদ্ধান্তটি দেওয়া হলেও ঘটনাটি ‘স্পষ্ট ও পরিষ্কার ভুল’ ছিল কি না, তা নিয়ে বিতর্কের সুযোগ ছিল। কারণ, বলের দিকে হাত বাড়ানো হচ্ছিল না। তবে পেনাল্টি পেয়েও জেনোয়ার কোনো লাভ হয়নি। লরেঞ্জো কোলোম্বো স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন। তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়।

স্পট-কিক থেকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৪তম ম্যাচ পর্যন্ত। আটালান্তার বিপক্ষে গোল করে এই রেকর্ডে নাম লেখান ড্যানিয়েল মালদিনি। তার পেনাল্টি গোলে কাগলিয়ারি ২-১ ব্যবধানে জয় পায়। সেই পেনাল্টিটিও ছিল হ্যান্ডবলের কারণে। তবে এবার ঘটনাটি মাঠেই চোখে পড়ে রেফারির। সেয়াদ কোলাসিনাচের মাথার ওপর থাকা হাতের নড়াচড়া দেখেই সরাসরি পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ