তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন
তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ (ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি)-এর আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১০ সেপ্টেম্বর সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাজিব হোসেন (নিরব) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আফিকুজ্জামান বাপন।
নবনির্বাচিত সভাপতি মোঃ রাজিব হোসেন (নিরব) বলেন, তিতুমীর কলেজ ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করাই তাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা, পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং একটি ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করবেন তারা।
সাধারণ সম্পাদক আফিকুজ্জামান বাপন বলেন, কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটিকে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যয় নিয়ে তারা দায়িত্ব নিয়েছেন। শিক্ষার্থীদের একাডেমিক ও সাংগঠনিক সহযোগিতার পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও সংগঠনটি ভূমিকা রাখবে।
নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন শেখ সাদী, শরীফ উদ্দিন জুয়েল, আলহাজ্ব আইনুল হক ও সাগর হাসান মাসুম।
শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. মোঃ রাজিব আহসান ও এ.টি.এম মাহফুজ হোসেন। ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন নাজমুল হোসাইন ও সজিব হোসাইন।
পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আর্জুয়ারা মীম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে জিহাদ আহসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে অহনা পোদ্দার দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া দপ্তর সম্পাদক সাকিব আল হাসান, অর্থ সম্পাদক শাকিল আহমেদ, ক্রীড়া সম্পাদক রায়হান উদ্দিন, প্রচার সম্পাদক শিশির আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শাপলা আয়াত, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম বেদ এবং তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম রকি দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর তিতুমীর কলেজ ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময়ে সহযোগিতা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করবেন বলে জানিয়েছেন।
সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি