কেরানীগঞ্জে জুয়ার আসরে ডিবির অভিযান, নগদ টাকা-তাসসহ গ্রেপ্তার ৭
ঢাকার কেরানীগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ২ হাজার ১০০ টাকা ও তিন সেট প্লেয়িং কার্ড (তাস) জব্দ করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের বটতলী গ্রামের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বটতলী গ্রামের জালালের বাড়িতে অভিযান চালায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) পুলিশের একটি দল। অভিযানে জুয়া খেলা অবস্থায় সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জয়নাল (৬০), মো. ইছাহাক (৪৫), মো. কাবিল হাসান (৩৪), মো. বিল্লাল মিয়া (৫০), মো. আজমত উল্লাহ (৪৬), মো. আবুল হোসেন (৪৫) ও মো. শামীম মোল্লা (৪২)। তাদের মধ্যে কয়েকজন কেরানীগঞ্জ এবং কয়েকজন মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানে জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ২ হাজার ১০০ টাকা ও তিন সেট প্লেয়িং কার্ড জব্দ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই ইয়াকুব আলী ও এসআই শংকর চন্দ্র দাসসহ ডিবির একটি চৌকস দল।
এ বিষয়ে জানতে চাইলে ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর ৪৭ দায়ের করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্ট : শাহিন গাজী/সা.সি