ATN
শিরোনাম
  •  

অজিতের রেসে বিজয়ের শুভেচ্ছা, তৃষার সেলফি ঘিরে নতুন জল্পনা

         
অজিতের রেসে বিজয়ের শুভেচ্ছা, তৃষার সেলফি ঘিরে নতুন জল্পনা

অজিতের রেসে বিজয়ের শুভেচ্ছা, তৃষার সেলফি ঘিরে নতুন জল্পনা

অভিনয়ের পাশাপাশি রেসিংয়েও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তামিল সিনেমার জনপ্রিয় তারকা অজিত কুমার। দীর্ঘদিন ধরেই মোটর রেসিংয়ে অংশ নিচ্ছেন তিনি। এবার যুক্তরাজ্যের লন্ডনে মিশেলিন লে মানস কাপের সিলভারস্টোন রাউন্ডে অংশ নিয়েছেন এই অভিনেতা।

অজিতকে শুভকামনা জানাতে রেসিং সার্কিটে হাজির হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা সি. জোসেফ বিজয়, যিনি ভক্তদের কাছে ‘থালাপতি বিজয়’ নামে পরিচিত। সেখানে দুই তারকার দেখা হওয়ার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রেসিং ট্র্যাকে অজিত ও বিজয়ের আন্তরিক আলিঙ্গনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন দুই তারকার ভক্তরা। দীর্ঘদিনের সহকর্মী দুই তারকার এই বন্ধুত্বপূর্ণ মুহূর্তকে অনেকেই ‘ভ্রাতৃত্বের দারুণ উদাহরণ’ হিসেবে দেখছেন।

অজিতও বিজয়ের উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, “সি. জোসেফ তার ব্যস্ত সময়সূচি থেকে সময় বের করে সিলভারস্টোনে আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন। গত ৩৪ বছর ধরে আমরা চলচ্চিত্র জগতে সহকর্মী। এখন তিনি মুখ্যমন্ত্রী হওয়ায় আমি তার জন্য খুবই আনন্দিত।”

তবে অজিতকে ঘিরে আলোচনার পাশাপাশি লন্ডনের এই সফরে আরও একটি বিষয় নেটিজেনদের কৌতূহল বাড়িয়েছে। সেটি হলো অভিনেত্রী রাধিকা সারথকুমার ও তৃষা কৃষ্ণানের একটি সেলফি।

রেসিং ভেন্যুতে উপস্থিত ছিলেন রাধিকাও। তিনি সরাসরি অজিতের সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানান। পরে তৃষা কৃষ্ণানের সঙ্গে একটি সেলফি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন রাধিকা। ছবিটির সঙ্গে অজিতের রেসের জন্য শুভকামনাও জানান তিনি।

তিনি লেখেন, “লন্ডনে সুন্দরী তৃষার সঙ্গে দেখা হয়ে গেল। এই সপ্তাহান্তে ট্র্যাকে নামতে যাচ্ছেন আমাদের সবার প্রিয় ‘থালা’ (অজিতের খেতাব) অজিত কুমার; তার জন্য রইল অনেক অনেক শুভকামনা।” অজিত ও বিজয়ের ভ্রাতৃত্ব

অনেক দিন ধরে বিজয় ও তৃষার প্রেমের গুঞ্জন চলছে। নানান সময়ে স্পষ্ট ইঙ্গিতও মিলেছে। তাই দুটি ভিন্ন ছবির সঙ্গে যোগসূত্র মেলাচ্ছেন নেটিজেনরা। অনেকে ধারণা করছেন, তৃষাকে সঙ্গে নিয়েই লন্ডন সফরে গেছেন বিজয়।

এদিকে বিজয়কে রেসিং ট্র্যাকে পেয়ে উচ্ছ্বসিত অজিত। তিনি বলেন, ‘সি. জোসেফ তার ব্যস্ত সময়সূচি থেকে সময় বের করে সিলভারস্টোনে আমাদের সঙ্গে দেখা করতে এলেন। গত ৩৪ বছর ধরে আমরা চলচ্চিত্র জগতে সহকর্মী। এখন তিনি মুখ্যমন্ত্রী হওয়ায় আমি তার জন্য খুবই আনন্দিত।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ