ATN
শিরোনাম
  •  

সোনার দামে ফের ঊর্ধ্বগতি, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা

         
সোনার দামে ফের ঊর্ধ্বগতি, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা

সোনার দামে ফের ঊর্ধ্বগতি, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। টানা কয়েক দফা দাম কমার পর এবার ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকারের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে একই মানের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শ‌নিবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯১ টাকা।

নতুন দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে আবারও ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার টাকার ওপরে উঠল।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ