ATN
শিরোনাম
  •  

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৫

         
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৫

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৫

দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৫৫ জন রোগী ভর্তি হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯১৯ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৯ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৮৫৫ রোগীর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৭৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২০০ জন, সিলেটে ১২১ জন, বরিশালে ৬০ জন, রাজশাহীতে ৫৫ জন, ময়মনসিংহে ৩৭ জন, খুলনায় ৩১ জন এবং রংপুরে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪৬৫ জন।

এদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনে। এর মধ্যে পরীক্ষায় ২০ হাজার ৬ জনের হাম নিশ্চিত হয়েছে।

হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ