ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নীতি-নৈতিকতায় গড়ে ওঠার আহ্বান

         
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নীতি-নৈতিকতায় গড়ে ওঠার আহ্বান

কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নীতি-নৈতিকতায় গড়ে ওঠার আহ্বান

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের গভর্নিং কমিটির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেবল ভালো ফলাফলই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তব্য শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের শুভাকাঙ্ক্ষী, শিক্ষক ও অভিভাবকদের সরব উপস্থিতিতে পুরো প্রাঙ্গণজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ