উত্তরায় ১০ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে আসামি গ্রেপ্তার
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি মাদ্রাসায় ১০ বছরের এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ফেরদাউস হাসান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন বাইতুল কুরআন মাদ্রাসা, বাসা নং-৪০, রোড নং-৮, সেক্টর নং-১৩ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ অনুযায়ী, গত ৪ সেপ্টেম্বর ওই মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা করা হয়। ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে ১১ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ফেরদাউস হাসানকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী শিশুর নাম তানভীর (১০)। তার বাবা মো. আরমান। তাদের ঠিকানা বড় বেড়াইদ, থানা-বাড্ডা, ঢাকা মহানগর।
গ্রেপ্তার ব্যক্তির নাম ফেরদাউস হাসান। তার বাবার নাম মৃত দিরাজ হাসান এবং স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। এলাকার সার্বিক পরিস্থিতি পুলিশের নজরদারিতে রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি