ATN
শিরোনাম
  •  

কৃত্রিম সংকট তৈরি করে সারের বাজার অস্থির করার চেষ্টা—আমান উল্লাহ আমান

         
কৃত্রিম সংকট তৈরি করে সারের বাজার অস্থির করার চেষ্টা—আমান উল্লাহ আমান

কৃত্রিম সংকট তৈরি করে সারের বাজার অস্থির করার চেষ্টা—আমান উল্লাহ আমান,

কৃষকের সার সরবরাহে যেকোনো অনিয়ম বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান। তিনি অভিযোগ করেন, অতিরিক্ত মুনাফা অর্জন ও সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে একটি গোষ্ঠী কৃত্রিম সংকট তৈরি করে সারের বাজার অস্থির করার চেষ্টা করছে।বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

আজ শনিবার সকালে কেরানীগঞ্জ উপজেলার মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বর্তমান ডিলারদের অনেকেই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লাইসেন্স পেয়েছেন বলে কৃষকরা অভিযোগ করছেন। এমন পরিস্থিতিতে নিজেদের স্বার্থ হাসিলে তারা সারের কৃত্রিম সংকট বা কোনো কারসাজি তৈরি করছেন কি না, তা নিবিড়ভাবে খতিয়ে দেখা দরকার।

আমানউল্লাহ আমান আরও বলেন, "বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ নানা বাস্তবতার মধ্যে সার নিয়ে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। কৃষকের প্রয়োজনীয় উপকরণ নিয়ে কোনো প্রকার রাজনীতি বা ব্যবসায়িক কারসাজি সহ্য করা হবে না।" কৃষকের কাছে যথাসময়ে সার পৌঁছানো নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি জোরদারের দাবি জানিয়ে তিনি সতর্ক করেন—কোথাও সারের অবৈধ মজুত, সরবরাহ ব্যাহত করা কিংবা চড়া দামে বিক্রির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রিপোর্ট : শাহিন গাজি/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ