দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় একজন করে মারা গেছেন। মৃত দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকায়। সেখানে নতুন রোগীর সংখ্যা ২৪৯ জন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬১ জন, খুলনা বিভাগে ৬০ জন, রংপুরে ৩৮ জন, রাজশাহীতে ৩৩ জন এবং বরিশাল বিভাগে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে পুরুষের হার ৬৫ দশমিক ৭ শতাংশ এবং নারীর হার ৩৪ দশমিক ৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ২২০ জনে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪১ জন।
চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ৬৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৪৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
পরিসংখ্যান বলছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী। তবে মৃত্যুর ক্ষেত্রে চিত্র ভিন্ন। মোট মৃতদের মধ্যে নারীদের হার ৫২ দশমিক ১ শতাংশ।
এটিএন নিউজ/মা.ই.স