ATN
শিরোনাম
  •  

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১

         
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৫৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন মারা গেছেন। সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩ জনের।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৩৪ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৪২ জন, চট্টগ্রামে ১৭৭ জন, খুলনায় ২৪২ জন, ময়মনসিংহে ৭৭ জন, রাজশাহীতে ১১৬ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে আটজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪৫ হাজার ৪৭৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ হাজার ১২৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২১৮ জন।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ