ATN
শিরোনাম
  •  

কক্সবাজারে ঘরে ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

         
কক্সবাজারে ঘরে ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারে ঘরে ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঘরে ঢুকে শিল্পী রানী শীল (৫০) নামের এক গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী শীল ওই এলাকার রবি শীল সওদাগরের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ বাড়িতে একাই বসবাস করতেন। তার সন্তানরা পড়াশোনার কারণে ঢাকায় অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করলে গৃহবধূ চিৎকার শুরু করেন। একপর্যায়ে ওই ব্যক্তি ঘরে ঢুকে তার পেটে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এলাকায়।

রবি শীলের ভাইপো নিকাশ শর্মা জানান, তার কাকা বাজারে দোকান করেন। কাকি বাড়িতে একা থাকেন। তাকে ছুরিকাঘাত করা হয়েছে শুনে দ্রুত বাড়িতে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মহেশখালী থানা পুলিশ। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ