যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।
নিহতরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি এবং হোসেনই মাহদাভিয়ান। তাদের মধ্যে মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি নৌবাহিনীর পাইলট ছিলেন, আর হোসেনই মাহদাভিয়ান ছিলেন বিমানবাহিনীর পাইলট।
তবে তারা কোথায় হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইরান। এছাড়া নিহত হওয়ার সময় তারা যুদ্ধবিমান পরিচালনা করছিলেন কি না বা কোনো সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সেটিও উল্লেখ করেনি তেহরান।
এর আগে ইরান নৌবাহিনীর আরও ছয় সদস্য নিহত হওয়ার তথ্যও প্রকাশ করেছিল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন নিহত হয়েছেন। এছাড়া কেরমানশাহ প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ডের চার সদস্য প্রাণ হারিয়েছেন।
এদিকে উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হওয়ার কথাও জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
অন্যদিকে, হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজনের মৃত্যুর জন্যও মার্কিন হামলাকে দায়ী করেছেন ইরানি কর্মকর্তারা।
তবে নৌবাহিনীর নিহত ছয় কর্মকর্তা খুজেস্তান প্রদেশে সরকারের প্রকাশিত নিহত সাতজনের তালিকার অন্তর্ভুক্ত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, এএফপি
এটিএন নিউজ / মা.ই.স