বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে একই দিন সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারীও আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান।
স্থানীয় সূত্র জানায়, সরকারি সফরে ঢাকা থেকে নিজ সংসদীয় এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আবদুল বারী। পথে গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বধির বৃদ্ধা ফিরোজা বেগমকে দেখতে পান তিনি। এ সময় সরকারি গাড়ির ধাক্কায় বৃদ্ধা আহত হন। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ধানক্ষেতে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও উপস্থিত ছিলেন। ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি মারা যান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে অবস্থান করছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এটিএন নিউজ / মা.ই.স