মাসের শেষ দিকে সারা দেশে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী
চলতি মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগে ইতোমধ্যেই পর্যাপ্ত পরিমাণ হামের ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের অন্যান্য সব জেলায় প্রথম ধাপের হামের টিকাদান কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
দেশের স্বাস্থ্যসেবার অগ্রগতি এবং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। সম্প্রতি দেশের ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, গত ছয় মাসে দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসাসেবার মান আগের তুলনায় বহুগুণ বেড়েছে। একই সঙ্গে হাসপাতালগুলোতে চিকিৎসকদের শতভাগ উপস্থিতিও তিনি নিশ্চিতভাবে দেখতে পেয়েছেন বলে জানান।
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে এ হাসপাতালেও চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও সঠিকভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা বা পরিচ্ছন্নতায় কোনো ধরনের ত্রুটি থাকলে তা সাত দিনের মধ্যে সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
রোগীদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরে হাসপাতালের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী।
এটিএন নিউজ / মা.ই.স