ATN
শিরোনাম
  •  

৭ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির সিটি

         
৭ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির সিটি

৭ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির সিটি

রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ মিন্টু (২৯)।

সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মিন্টু নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ