আন্তর্জাতিক বাজার ও উৎপাদন ব্যয় বিবেচনায় সয়াবিনের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় বিবেচনা করেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন তেল পুরোপুরি আমদানি-নির্ভর পণ্য। ফলে আন্তর্জাতিক বাজারে এর দামে ওঠানামা হলে দেশের বাজারেও সরাসরি এর প্রভাব পড়ে। আমদানিকৃত ভোজ্যতেলের দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট হিসাব পদ্ধতি রয়েছে।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারের এফওবি (FOB) মূল্যের সঙ্গে জাহাজ ভাড়া, খালাস ব্যয়, বিমা, রিফাইনারির প্রক্রিয়াকরণ ব্যয় এবং পরিবহনকালীন অপচয়সহ অন্যান্য খরচ যোগ করে স্থানীয় বাজারের চূড়ান্ত দাম নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন মূল্যসূচক পর্যালোচনা করলেই এ হিসাবের সঙ্গে সহজেই মিলিয়ে দেখা সম্ভব।
ব্যবসায়ীদের লোকসানের ঝুঁকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের ভোজ্যতেলের বাজার মূলত বেসরকারি খাতনির্ভর। আমদানিকারকরা দীর্ঘদিন লোকসানে থাকলে বাজারে সরবরাহ সংকট দেখা দিতে পারে। তাই বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ব্যবসায়ীরা যাতে লোকসানের কারণে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য না হন, সে জন্য যৌক্তিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতি মাসে প্রায় ৭৮ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে। দুই ঈদে খোলা ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়মিত ওএমএস কার্যক্রমও চালু রয়েছে।
একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কি না, তা নজরদারির পাশাপাশি ব্যবসায়ীদের ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সরবরাহ পাইপলাইন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
চিনির বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দেশের শীর্ষস্থানীয় রিফাইনারি মেঘনা গ্রুপের কাছে পর্যাপ্ত অপরিশোধিত চিনি মজুত রয়েছে। ইউটিলিটি-সংক্রান্ত সমস্যার কারণে সাময়িকভাবে তাদের উৎপাদন ব্যাহত হলেও দ্রুতই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
সরকারি কর্মচারীদের পে-স্কেল প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত ১১ বছর সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করা হয়নি। বর্তমান মূল্যস্ফীতির বাস্তবতায় বেতন সমন্বয় একটি যৌক্তিক সিদ্ধান্ত। তবে পে-স্কেল একবারে কার্যকর না হয়ে আগামী বছরের জুলাই পর্যন্ত ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ফলে বাজারে বড় ধরনের বৈষম্য বা আকস্মিক মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই।
সুগন্ধি চাল রপ্তানি প্রসঙ্গে মন্ত্রী জানান, অনুমোদনের বিপরীতে এ পর্যন্ত মাত্র আড়াই হাজার টন চাল রপ্তানি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা চাল রপ্তানি করতে পারেননি, তাদের অনুমোদন উল্লেখযোগ্য হারে বাতিল বা কমিয়ে দেওয়া হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি