ATN
শিরোনাম
  •  

রাজধানীর লালবাগে ১০২ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০

         
রাজধানীর লালবাগে ১০২ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০

রাজধানীর লালবাগে ১০২ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০

ঢাকার লালবাগে অভিযান চালিয়ে ১০২ পুরিয়া হেরোইনসহ মো. খোকন হাওলাদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৬০০ টাকা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ জানায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০২ পুরিয়া হেরোইনসহ খোকন হাওলাদারকে আটক করা হয়।

গ্রেপ্তার খোকন হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আমজাদ হোসেন হাওলাদার।

র‌্যাবের দাবি, খোকন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজধানীর লালবাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব-১০ আরও জানায়, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান পরিচালনার কথা জানিয়েছে সংস্থাটি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ