ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ: গ্রেফতার ২
রংপুরে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে ফিশিং লিংকের মাধ্যমে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) গত ২ সেপ্টেম্বর রাতে রংপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা দোলাপাড়ার মো. নজরুল ইসলামের ছেলে শাহীদ আল ইমরান সৌরভ (৩৬) এবং রংপুরের কোতোয়ালী থানার ইসলামপুর হনুমানতলা এলাকার মৃত পারভেজ হাফিজের ছেলে মো. সাগর হোসেন (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুন ভুক্তভোগীর মোবাইল ফোনে সফটওয়্যার আপডেট সংক্রান্ত একটি মেসেজ আসে। মেসেজটি দেখার পর তার মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে আপডেট শুরু হয় এবং কিছু সময় পর ফোনের ডিসপ্লে বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় চেষ্টা করেও তিনি ফোনটির নিয়ন্ত্রণ নিতে পারেননি।
পরবর্তীতে মোবাইল ফোনের ডিসপ্লে চালু হলে বিভিন্ন মেসেজের মাধ্যমে তিনি জানতে পারেন, তার ব্যাংক হিসাব থেকে একাধিক ব্যাংক হিসাব ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে টাকা স্থানান্তর করা হয়েছে। পরে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে দেখা যায়, তার হিসাব থেকে বিভিন্ন হিসাবে মোট ৯ লাখ ৮৬ টাকা স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ৪ জুন পল্টন থানায় মামলা করেন। মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়। পরে মামলাটি সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) অধিগ্রহণ করে তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে ব্যাংক থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারণার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে শনাক্ত করে সিআইডি। পরে সাইবার ইনভেস্টিগেশন টিম রংপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সিআইডি জানায়, শাহীদ আল ইমরান সৌরভকে রংপুরের ডিসি বাংলোর মোড়সংলগ্ন গোমস্তপাড়া এলাকা থেকে রাত ১টা ১৫ মিনিটে এবং মো. সাগর হোসেনকে হনুমানতলা, চিকলী এলাকা থেকে রাত ২টা ৩৫ মিনিটে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় শাহীদ আল ইমরান সৌরভের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের তিনটি চেকবই, একটি ভিসা প্লাটিনাম কার্ড, একটি ভিসা ডেবিট কার্ড, একটি Symphony ব্র্যান্ডের বাটন ফোন এবং একটি Infinix ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ সাগর হোসেন জানায়, সে ফেসবুক ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাব সংগ্রহ ও নিয়ন্ত্রণ করত। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ উত্তোলন করে অনলাইন মাধ্যমে দেশের বাইরে অবস্থানরত সহযোগীদের কাছে পাঠাতো। এর বিনিময়ে তারা কমিশন পেত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
সিআইডির প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত দুইজনের এ ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এছাড়া এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে প্রতারণার মূল রহস্য উদঘাটন এবং এ চক্রের দেশি-বিদেশি অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
সিআইডি দেশের ডিজিটাল সেবা ব্যবহারকারীদের অপরিচিত বা সন্দেহজনক কোনো লিংকে প্রবেশ না করার জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। বিশেষ করে সফটওয়্যার আপডেট, পুরস্কার, চাকরি, ব্যাংকিং সেবা বা অন্য কোনো প্রলোভন দেখিয়ে পাঠানো অপরিচিত লিংকে ক্লিক না করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। কোনো সন্দেহজনক লিংক বা মেসেজ পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবহিত করা এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার জন্যও অনুরোধ করা হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি