‘মহানায়ক, আপনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন’ : অপূর্ব
বেঁচে থাকলে আজ শতবর্ষে পা রাখতেন অভিনেতা উত্তম কুমার। যিনি বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ হিসেবে কালজয়ী হয়ে আছেন। যুগ যুগ ধরে তার অভিনয় মুগ্ধ করে যাচ্ছে দর্শককে; পথ দেখাচ্ছে প্রজন্মের পর প্রজন্মকে। মহানায়কের ১০০তম জন্মদিনে তাই দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনে চলছে তাকে স্মরণ ও শ্রদ্ধা জানানোর আয়োজন।
উত্তম কুমারের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের দর্শক ও তারকারাও স্মরণ করছেন এই কিংবদন্তিকে। এ তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তম কুমারের একটি ছবি প্রকাশ করে মহানায়কের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
ছবির সঙ্গে অপূর্ব লিখেছেন, ‘অতুলনীয় আকর্ষণ, আভিজাত্য আর জাদুর ১০০ বছর!’
উত্তম কুমারকে শুধু অভিনেতা হিসেবে নয়, বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক হিসেবে উল্লেখ করেছেন অপূর্ব। তার ভাষায়, “তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না; বাংলা চলচ্চিত্রের চিরন্তন ‘মহানায়ক’ তিনি। পর্দায় তার সাবলীল উপস্থিতি থেকে শুরু করে চোখের গভীরে লুকিয়ে থাকা নীরব তীব্রতা, প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে তার অভিনয়।”
অপূর্ব আরও বলেন, “তিনি সত্যিকারের এক কিংবদন্তি, যিনি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগকে পূর্ণতা দিয়েছেন এবং রেখে গেছেন এক অমর উত্তরাধিকার।”
মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে গভীর শ্রদ্ধা জানিয়ে অপূর্ব তার বার্তায় লেখেন, ‘শততম জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি। মহানায়ক, আপনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।’
উত্তম কুমারের অভিনয়, ব্যক্তিত্ব ও চলচ্চিত্রে অবদানের কারণেই তিনি বাংলা সিনেমার ইতিহাসে আজও অনন্য এক নাম। তার জন্মশতবর্ষেও তাই দর্শক ও শিল্পীদের ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকছেন মহানায়ক।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি