ATN
শিরোনাম
  •  

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার, ৮ জনের কারাদণ্ড

         
ঢাকায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার, ৮ জনের কারাদণ্ড

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার, ৮ জনের কারাদণ্ড

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর ৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, সবুজবাগ সার্কেলের পরিদর্শক মোশাররফ হোসেনের নেতৃত্বে রমনা, খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকায় অভিযান চালানো হয়। রমনা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মো. রাকিবুল ইসলাম ও মো. তারিকুল ইসলামকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এ ছাড়া খিলগাঁও থানার সিপাহিবাগ এলাকায় অভিযান চালিয়ে মোসা. রূপাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই টিম সবুজবাগ থানার বাসাবো কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে মো. লিটনকে ১২০ গ্রাম গাঁজাসহ আটক করে।

পরবর্তীতে মুগদা থানার দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন ও মো. আনোয়ার হোসেনকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে কোতোয়ালী, বংশাল ও পল্টন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ৮টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৮ জন আসামির কাছ থেকে মোট ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন। এ সময় মোট ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ