ATN
শিরোনাম
  •  

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটারপ্রতি ২০৪ টাকা

         
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটারপ্রতি ২০৪ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটারপ্রতি ২০৪ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে এ তেলের নির্ধারিত দাম ছিল ১৯৯ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য সচিব আতাউর রহমান খান।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণে আমদানিকারকরা তেলের দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও বেশি দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) লিটারপ্রতি ১০ টাকা দাম বাড়ানোর সুপারিশ করেছিল।

তবে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ১৯৯ টাকা থেকে বেড়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা।

বাণিজ্য সচিব বলেন, বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই। পরিস্থিতি বিবেচনা করেই সরকার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। রমজানের আগে ভোজ্যতেলের দাম আবার বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা তখনকার বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

নতুন বেতন কাঠামো অনুমোদনের পাশাপাশি সম্প্রতি চিনির দাম বাড়ার পর এবার ভোজ্যতেলের দাম বাড়ানোয় মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়বে কি না—জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, ‘কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ