ভেনিসের মূল প্রতিযোগিতায় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন সুনেরাহ
ঢালিউডের পরিচিত মুখ সুনেরাহ বিনতে কামালের ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক আন্তর্জাতিক অধ্যায়। তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে।
রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়ার ঐতিহাসিক সুযোগ পেয়েছে। ফলে সিনেমাটিকে ঘিরে দেশের চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে খুব শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশ্যে রওনা দেবেন সুনেরাহ। সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে উৎসবে উপস্থিত থাকবেন তিনি।
ক্যারিয়ারের শুরুতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে আলোচনায় আসা সুনেরাহ পরবর্তী সময়ে অভিনয়দক্ষতার মাধ্যমে ঢালিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্রের বড় একটি মঞ্চে উপস্থিত হওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।
ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়াকে শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না সুনেরাহ। তার কাছে এটি আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জনেরও বড় সুযোগ। বিশ্বের খ্যাতনামা নির্মাতা, অভিনয়শিল্পী, চলচ্চিত্র বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের সঙ্গে একই মঞ্চে থাকার অভিজ্ঞতা তার অভিনয়জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন এই অভিনেত্রী।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ভেনিস যাত্রা তাই শুধু সুনেরাহর ক্যারিয়ারের নতুন অধ্যায় নয়, বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি