ATN
শিরোনাম
  •  

হাজারীবাগ ও বংশাল থানার অভিযানে ২৩ জন গ্রেফতার

         
হাজারীবাগ ও বংশাল থানার অভিযানে ২৩ জন গ্রেফতার

হাজারীবাগ ও বংশাল থানার অভিযানে ২৩ জন গ্রেফতার

রাজধানীর হাজারীবাগ ও বংশাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ ও বংশাল থানা পুলিশ।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) হাজারীবাগ থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ কামাল (৩৮), ২। ইমন চন্দ্র দাস (২৮), ৩। মোহাম্মদ সাঈদ (৩৪), ৪। মোহাম্মদ আলী (২৮), ৫। মোহাম্মদ রাসেল (৩২), ৬। মোঃ আসিফ (২৭), ৭। মোঃ শাওন (২৮), ৮। মোঃ সাইফুল ইসলাম (২৪), ৯। মোঃ দেলোয়ার (৪০), ১০। মোহাম্মদ শান্ত (২২), ১১। মোঃ পারভেজ (৩১) এবং ১২। মোঃ রাকিব (১৯)।

অপরদিকে বংশাল থানা সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) বংশাল থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-১। কাজী মাহবুবুর রহমান জুবায়ের, ২। মোঃ মোরসালিন (২৩), ৩। মোঃ আবির হোসেন (২২), ৪। সুমন ওরফে শুভ (৩২), ৫। মোঃ সিহাব উদ্দিন (৩৩), ৬। ইকবাল হোসেন (২৭), ৭। মোঃ আজিজুল খান (২৪), ৮। রনি (১৮), ৯। মোঃ সুরুজ চান মকসুম (৩৬), ১০। নাজমুল হোসেন রাব্বী (২৯) এবং ১১। গোপাল দাস (৩০)।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ