ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে ৯ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

         
কেরানীগঞ্জে ৯ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

কেরানীগঞ্জে ৯ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ১৯২ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য দপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাসনাবাদ পুলিশ ফাঁড়ির সামনে এসব জাল ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান ও হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তাসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান থেকে জালগুলো জব্দ করা হয়। তবে অভিযানের সময় জালের প্রকৃত মালিককে পাওয়া যায়নি। ফলে চালক ও সহকারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরবর্তী সময়ে জব্দকৃত জাল হাসনাবাদ পুলিশ ফাঁড়ির সামনে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য কর্মকর্তারা জানান,এসব নিষিদ্ধ জাল মাছের পাশাপাশি জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি করে। দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্ট : শাহিন গাজী/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ