দেশের রোলার স্কেটিং অঙ্গনে নতুন প্রজন্মের স্কেটারদের উৎসাহিত করা এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে ৪ সেপ্টেম্বর ঢাকায় হবে দিনব্যাপী স্পিড চ্যালেঞ্জ রোলার স্পিড স্কেটিং প্রতিযোগিতা।
গোলাপবাগ রোলার স্কেটিং একাডেমি ও মতিঝিল স্কেটিং ক্লাবের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ অ্যালায়েন্স অব স্কেটার্স এর কারিগরি সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে পল্টনের জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে।
এবারের প্রতিযোগিতায় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্কেটিং ক্লাব, একাডেমি ও সংস্থা থেকে অংশ নিচ্ছে তিন শতাধিক স্কেটার। মূলত তৃণমূল পর্যায়ে রোলার স্কেটিংয়ের বিকাশ এবং শিশু-কিশোর ও তরুণ স্কেটারদের প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে উদীয়মান স্কেটারদের প্রতিভা বিকাশ এবং দেশের স্কেটিং অঙ্গনে আরও বেশি তরুণকে সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে আয়োজকদের।
প্রতিযোগিতাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি কারিগরি কমিটি দায়িত্ব পালন করবে। প্রতিযোগিতার ইভেন্ট, বিচারকদের কার্যক্রম, ফলাফল এবং প্রয়োজনীয় কারিগরি সিদ্ধান্ত কমিটির মাধ্যমে পরিচালিত হবে। প্রতিটি নির্ধারিত ইভেন্টের বিজয়ীদের স্বর্ণ, রৌপ্য ও ও ব্রোঞ্জ মেডেল দেওয়া হবে। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য স্কেটারদের উৎসাহিত করতে পার্টিসিপেশন মেডেলও দেওয়া হবে। আয়োজকেরা আশা করছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের স্কেটারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে এবং রোলার স্কেটিংয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি