ATN
শিরোনাম
  •  

হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেফতার, জব্দ অস্ত্র তৈরির ওয়ার্কশপ

         
হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেফতার, জব্দ অস্ত্র তৈরির ওয়ার্কশপ

হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেফতার, জব্দ অস্ত্র তৈরির ওয়ার্কশপ

চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চারটি পিস্তল ও একটি পেন গানসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ মঙ্গলবার পরিচালিত এ অভিযানে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি অস্ত্র তৈরির ওয়ার্কশপের সন্ধান পাওয়া যায়।

অভিযানে ওই ওয়ার্কশপ থেকে অস্ত্র তৈরিতে ব্যবহৃত একটি লেদ মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। অস্ত্র তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে অস্ত্র তৈরির ওয়ার্কশপটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় অস্ত্র তৈরির চক্রের মূলহোতা হিসেবে জনৈক ওসমানের নাম উঠে এসেছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যেতে সক্ষম হন। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, অস্ত্র তৈরির সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি পলাতক ওসমানকে ধরতে অভিযান চলমান রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ