বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের চিঠি
বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশের নেওয়া সিদ্ধান্তের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে তিনি এ প্রশংসা করেন।
৩১ আগস্ট ২০২৬ তারিখে হোয়াইট হাউস, ওয়াশিংটন থেকে পাঠানো চিঠিতে ট্রাম্প বলেন, বোয়িং উড়োজাহাজ ক্রয়সংক্রান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি তিনি পেয়েছেন। উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে তিনি আন্তরিকভাবে প্রশংসা করেন।
চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একইসঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা তিনি সবসময় মনে রাখবেন বলেও উল্লেখ করেন।
ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতিও উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের জনগণ অতীতে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণ একটি “অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যতের” দিকে এগিয়ে যাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি