চুপিসারে ঘরোয়া আয়োজনে করেছিলেন বিয়ে। সেই ছবি ছড়িয়ে পড়ার পরে তারা স্বীকার করেন, বিয়ে করেছেন। কিন্তু সংসারটা টেকসই হলো না। পাঁচ মাসের মাথায় ভেঙে গেল।
বলা হচ্ছে, ভারতীয় র্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির কথা। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে যৌথ বার্তার মাধ্যমে খবরটি জানিয়েছেন দুজনেই।
বিবৃতিতে বাদশাহ ও ইশা জানান, তারা পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি সম্পর্কটি নিয়ে আর কোনো জল্পনা বা অনুমান না করার অনুরোধও করেছেন।
বাদশাহ ও ইশা দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন। শোনা যায়, ২০২১ সালে এক পার্টিতে পারস্পরিক বন্ধুদের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর বাড়ে ঘনিষ্ঠতা। অতঃপর এ বছরের মার্চে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন দুজনে। বাদশাহ ও ইশা রিখি।
যদিও খবরটি আড়াল রেখেছিলেন সে সময়। কিন্তু বিয়ের পর ইশার মা পুনম রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করার পর খবরটি ছড়িয়ে যায়। তারপরও চুপ ছিলেন বাদশাহ ও ইশা। তারও অনেক দিন পর ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে বিয়ের কথা স্বীকার করেন ইশা। সে সময়ই দুজনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী।
কিন্তু কিছুদিন পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ওঠে। ইশা ও তার মায়ের একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকে অনেকেই আঁচ করেন, ইশা-বাদশাহর সংসারটা ভালো যাচ্ছে না। এবার সেই গুঞ্জনই সত্য হলো।
প্রসঙ্গত, ইশার আগে বাদশাহর সংসার ছিল জেসমিন মাসিহের সঙ্গে। ২০১২ সালে বিয়ে করেছিলেন তারা; বিচ্ছেদ হয় ২০২০ সালে। এই সংসারে একটি সন্তান রয়েছে তাদের।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি