ATN
শিরোনাম
  •  

জন্মদিনেই প্রিয় তারকার অবসর : মেসিকে নিয়ে নাদিয়ার আবেগঘন পোস্ট

         
জন্মদিনেই প্রিয় তারকার অবসর : মেসিকে নিয়ে নাদিয়ার আবেগঘন পোস্ট

জন্মদিনেই প্রিয় তারকার অবসর : মেসিকে নিয়ে নাদিয়ার আবেগঘন পোস্ট

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আবেগ ও আক্ষেপ। মেসির অগণিত ভক্তের মতোই তার বিদায়ে মন খারাপ হয়েছে অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদেরও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মেসিকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন নাদিয়া। তিনি লিখেছেন, ‘আজ থেকে ৩১ আগস্ট তারিখটি আমার ও আমার মায়ের জন্মদিনের পাশাপাশি আরও একটি কারণে আমার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, ‘দ্য গ্রেটেস্ট’ লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

মেসির বিদায়ে আর্জেন্টিনার জার্সিতে তাকে আর দেখতে না পাওয়ার আক্ষেপও ফুটে উঠেছে নাদিয়ার কথায়। তিনি বলেন, ‘এখন থেকে এই জার্সিতে তাকে আর দেখতে পাব না। নিঃসন্দেহে, একটি যুগের অবসান হলো। ভারাক্রান্ত মনে আমরা লিও মেসিকে মিস করব। তবে তিনি চিরকাল আমাদের মনে বেঁচে থাকবেন।’

প্রিয় তারকার বিদায়ে ভারাক্রান্ত নাদিয়া বলেন, লিও মেসিকে তারা মিস করবেন। তবে তার জাদুকরী পারফরম্যান্স, অর্জন ও স্মৃতি ভক্তদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

মেসির ক্যারিয়ারের নানা স্মরণীয় মুহূর্তের জন্য কৃতজ্ঞতা জানিয়ে নাদিয়া আরও লেখেন, ফুটবল মাঠে মেসির জাদুকরী মুহূর্তগুলো বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের বারবার গর্বিত করেছে। এজন্য তার প্রতি তারা চিরকাল কৃতজ্ঞ ও ঋণী থাকবেন।

মেসির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে নাদিয়ার বার্তা ছিল—তার জাদু, অর্জন ও স্মৃতি কখনো মুছে যাওয়ার নয়; বরং ভক্তদের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ