মকবুল আহমেদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে শিক্ষাবৃত্তি ও দোয়া মাহফিলের আয়োজন
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা বিশিষ্ট কেমিক্যাল ব্যবসায়ী মরহুম আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষীকি পালিত হয়। এ উপলক্ষে মকবুল—আশুরা ট্রাস্টের আয়োজনে মোহাম্মদপুরের শেরশাহসুরি রোডস্থ জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানা, সলিমুল্লাহ রোডস্থ জামিআ ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মরহুমের প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর রামগঞ্জের ফাতেমা (রাঃ) মহিলা আলীম মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া শেষে মোহাম্মদপুর ঈদগাহ মাঠস্থ মরহুমের কবরে ফাতেহা পাঠ শেষে মোনাজাত করা হয়।
এছাড়াও মরহুমের প্রথম মৃত্যুবার্ষীকি উপলক্ষে মকবুল—আশুরা ট্রাস্টের পক্ষ থেকে লক্ষীপুরের রামগঞ্জস্থ ফাতেমা (রা:) মহিলা আলীম মাদ্রাসার ৩৪৩ জন, পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৭ জন, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ঢাকায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়ায় মরহুমের জৈষ্ঠ্য পুত্র হাসান আহমেদ চৌধুরী কিরণ, ছোট ছেলে হোসেন আহমেদ চৌধুরী কাজল ও পরিবারের অন্যান্য সদস্যসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমের জৈষ্ঠ্য পুত্র ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও মকবুল—আশুরা ট্রাস্টের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মৃত্যুর পরও মানুষ তার কর্মগুণে বেঁচে থাকে। ক্ষমতা, ধন—দৌলত যাই থাকুকনা কেন সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। মৃত্যু এক অনিবার্য সত্য। তাই বেঁচে থাকা অবস্থায় তার মহৎ কাজগুলোই মানুষ মনে রাখবে। এ কারণে জীবদ্দশায় সমাজ ও মানুষের কল্যাণে কাজ করা উচিত। জনাব কিরণ আরো বলেন, তিনি ও তার পরিবার তার পিতার সামাজিক উন্নয়নের লক্ষ্যে অসমাপ্ত ইচ্ছেগুলো পূরণে সর্বাত্নক সচেষ্ট থাকবেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি