ATN
শিরোনাম
  •  

জনগণই বিএনপির মূল শক্তি,সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ কাজের আহ্বান: আমান উল্লাহ আমান

         
জনগণই বিএনপির মূল শক্তি,সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ কাজের আহ্বান: আমান উল্লাহ আমান

জনগণই বিএনপির মূল শক্তি,সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ কাজের আহ্বান: আমান উল্লাহ আমান

জনগণ সঙ্গে আছে বলেই বিএনপি গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, বিএনপি কোনো সাধারণ রাজনৈতিক দল নয়; এটি মানুষের ভোটাধিকার, সুশাসন ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার একটি জাতীয় প্ল্যাটফর্ম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জের ঘাটারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত। অনুষ্ঠানে মাছ অবমুক্ত ও পরিবেশ সুরক্ষায় ফলজ ও বনজ গাছের চারাও রোপণ এবং মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আমান উল্লাহ আমান উল্লেখ করেন, জনগণের রায় ও আস্থার ওপর ভর করেই বিএনপি বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। ফলে জনগণের প্রত্যাশা পূরণ ও তাদের মর্যাদা রক্ষা করাই দলটির প্রধান লক্ষ্য। আগামী দিনেও জনগণের সমর্থন নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি ও দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, “জনগণের আস্থা অর্জন করতে হলে সর্বাবস্থায় তাদের পাশে থাকতে হবে। নিজ নিজ এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। কোনো নিরীহ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সেদিকে তীব্র নজরদারি রাখতে হবে।”

নেতাকর্মীদের ধৈর্য, সংযম ও সহনশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, গণতান্ত্রিক ধারাকে বেগবান রাখতে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

রিপোর্ট : শাহিন গাজী/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ