হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৫৬
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জনই ঢাকা বিভাগে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৬২ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৯৪ জন।
মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। উপসর্গ ও নিশ্চিত হামে মিলিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৯৪ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৩১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬২ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি