ATN
শিরোনাম
  •  

রায়পুরে ৩৬ লাখ টাকার স্বর্ণের গহনা চুরি, ২ কিশোর আটক

         
রায়পুরে ৩৬ লাখ টাকার স্বর্ণের গহনা চুরি, ২ কিশোর আটক

রায়পুরে ৩৬ লাখ টাকার স্বর্ণের গহনা চুরি, ২ কিশোর আটক

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বসতঘরে ঢুকে প্রায় ৩৬ লাখ টাকার স্বর্ণের গহনা চুরিরর ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া গহনা বিক্রির সাড়ে ৩ লাখ টাকা ও ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেলা কারগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আটকরা হলো- ফাহাদ হোসেন (১৬) রায়পুরের দেবীপুর গ্রামের মৃত ফরিদ হোসেনের ছেলে ও সিফাত (১৭) একই এলাকার হারুন অর রশিদের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকায় শবনম ফেরদৌস চৌধুরীর বসতঘরে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে প্রায় ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণের গহনা নিয়ে যায়। এ ঘটনায় পরদিন রায়পুর থানায় মামলা দায়ের করা হয়।

মামলাটির তদন্তে ফাহাদ ও সিফাতের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাড়ে ৩ লাখ টাকা ও ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া স্বর্ণ ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় সুইটি আক্তার, খোকন সর্দার ও সুমন বণিকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটক দুই কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি যাওয়া বাকি স্বর্ণালংকার উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ