ATN
শিরোনাম
  •  

রাজধানীর তিন এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৪৫

         
রাজধানীর তিন এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৪৫

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: মোহাম্মদপুর-লালবাগ-বংশালে গ্রেফতার ৪৫

রাজধানীর মোহাম্মদপুর, লালবাগ ও বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। শনিবার (২৯ আগস্ট) পৃথক এসব অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামির পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিও রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদার (২৫), মোঃ হানিফ হোসেন ওরফে জয় (২৬), মোঃ চাঁন মিয়া (২০), আজমান আহমেদ জসি (৪০), মোঃ জুয়েল মিয়া (৪০), মোঃ সাব্বির, মোঃ এজাজুল হক রুবেল, আমির হাসান (২১), মোঃ সিরাজুল মৃধা (২৮), কবির (২৬), লিমন (১৯), শান্ত ইসলাম পৃথিবী (২৭), মোঃ জাবেদ চুন্না (৩০), মোঃ হৃদয় আহম্মেদ রোহান (২৯), মোঃ শাহিন (৩৫), মোঃ বাপ্পি শেখ (২২), মোঃ রাইসুল ইসলাম (২৭), মোঃ শাকাওয়াত তালুকদার (৪৫), মোঃ রাশেদ আলী (২৪), মোঃ শুভ (৩৩), মোহাম্মদ আলী (৩৫), মোঃ মাহবুব আলম রাজিব (৪২), মোঃ কামরুল ইসলাম (২৪), আইয়ুব আলী (২৪), মাহমুদ হোসেন (২৬), মোঃ দ্বীন ইসলাম (২৫), মোঃ মহিউদ্দিন (২৭), শুভ দাস (২৯), সায়েম হাসান (২৬), মোঃ মারুফ (২২), মোঃ হৃদয় (২২) ও মোঃ সাজ্জাদ নয়ন (২৮)।

অন্যদিকে, লালবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন—মোঃ গোলাম জিলানী, মোঃ মনির হোসেন (৪৫), নওরোজ হাসান ওরফে অনিক (২৫), মোঃ রনি (২৫), মোঃ উজ্জ্বল (২৮), মোঃ নাজির হোসেন (৪২), মোঃ ওমর ফারুক (৩৭) ও মোঃ শাহাদাত শেখ (২৩)।

এছাড়া বংশাল থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। তারা হলেন—মোছাঃ জান্নাত ওরফে শিফা (১৯), মোঃ আঃ জলিল, সিফাত আরা সোমা, মোঃ শুভ (২২) ও জুনায়েদ আহম্মেদ রাফসান (১৮)।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ